ক্রিড়া ডেস্ক।।
এ লেখা যখন লিখছি তখন থেকে আর মাত্র ২৬/২৭ ঘন্টা দুরে আছে, এই হাই ভোল্টেজ ম্যাচের দুরুত্ব । আগামীকাল দিবাগত রাত ১২ টায় শুরু হচ্ছে ২য় কোয়াটারের এই ম্যাচ। দীর্ঘ ৫৫ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সময় ব্রাজিলের পক্ষে ।
সর্বোচ্চ ৫বার বিশ্বকাপ জয়ী বর্তমান ফিফা র্যাংকিঙের ২ নং দল ব্রাজিল এবার দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে। যেখানে তারা মোকাবেলা করবে বর্তমান সময়ের অন্যতম সেরা এবং র্যাংকিঙের ১২ নং দল ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়ামকে। বেলজিয়ামের পাওয়ার ফুটবলের সঙ্গে ব্রাজিলের নান্দনিক ফুটবল কতটা কুলোতে পারবে সেটি ম্যাচেই বোঝা যাবে। তবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তিদায়কই বটে। বর্তমান সময়ে বেলজিয়াম শক্তিশালী হলেও নাম যশ এবং খ্যাতিতে ব্রাজিলের থেকে অনেক পিছিয়ে তারা। সর্বশেষ, ৫৫ বছর আগে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিল ‘রেড ডেভিল’ খ্যাত বেলজিয়ানরা।
১৯৬৩ সালে এক প্রীতি ম্যাচে জিতো-গিলমারের ব্রাজিলকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম। সেটাই বেলজিয়ামের প্রথম এবং শেষ। এরপর দীর্ঘ ৫৫ ০বছরে তিনবারের মোকাবেলায় একবারও হাসতে পারেনি বেলজিয়াম। ১৯৬৫ সালে দ্বিতীয় কাবেলায় পেলের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছিল তখনকার ব্রাজিল। এরপর ১৯৮৮ সালে জিওভান্নির জোড়া গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে মাত্র একবারই মোকাবেলা করেছে ব্রাজিল। ২০০২ সালে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে রিভালদো এবং রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ’০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালের পর ২৩৯টি ম্যাচ এবং ৬৩টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও বেলজিয়ামের বিপক্ষে নামা হয়নি ব্রাজিলের। উভয়দলেয় আছে নামীদামী তারকা ফুটবলার যেমন ব্রাজিলের আছে নেইমার কৌতিনহো তেমনি বেলজিয়ামের আছে ইডেন হ্যাজার্ড রোমিলুলুকাকু ।বিশ্বের ফুটবল বিষেশজ্ঞরা আগামীকালের ম্যাচ সম্পর্কে যে ধারনা দিয়েছে তাতে দেখাযাচ্ছে ৯০ মিনিটের খেলায় ৪৫% জয়ের সম্ভবনা ব্রাজিলের ।২৯% জয়ের সম্ভবনা বেলজিয়ামের , আর বাকি ২৬% রয়েছ ড্রয়ের ।
সব মিলিয়ে জমজমাট একটি ম্যাচের অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।