মহসিন মোল্যা,মাগুরা ।।
মাগুরার শ্রীপুর সরকারী এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ বিশ্বাস ১৯৪৩ সালের ২৮ ফেব্রুয়ারী মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন।
১৯৬৪ সালে তিনি শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।২০০৪ সালে তিনি শ্রীপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বারইপাড়া মহাশ্মশান এবং খামারপাড়া গিরিধারী আশ্রমের সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন।এবং তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীপুর উপজেলার অন্যতম একজন সদস্য ছিলেন।
সকলের প্রিয় শিক্ষক শচীন্দ্রনাথ বিশ্বাস আজ ভোর ৩ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।আজ (২৮ অক্টোবর) সোমবার দুপুর ২ টায় বারইপাড়া ফাঁসতলা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র,২ কন্যা,নাতনী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
You must be logged in to post a comment.