বিজয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর জেলা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে র‌্যালী-টি বেরহয়ে শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শহীদ মিনারে এসে শেষহয়।

বিজয় র‌্যালীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর বিভাগের টিম সদস্য ও শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান। শরীয়তপুর জেলা অমির মাওলানা আব্দুর রব হাসেমী, জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন,জেলা সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম, শরীয়তপুর জেলা ছাত্র-শিবিরের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন কাওসার।

বিজয় র‌্যালী-টি পরিচালনার দায়ীত্বে ছিলেন শরীয়তপুর পৌরসভা আমির আব্দুল জাব্বার মীর,সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাহাড়, মাওলানা মোঃ সোলাইমান, শ্রমিক কল্যাণ নেতা  মোল্যা আবুল কালাম, ছাত্র-শিবিরের শহর সভাপতি মোঃ নাজমুল হাসান-সহ জেলা ও উপজেলার দায়ীত্বশীল ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ