স্টাফ রিপোর্টার।।
স্কুল-কলেজ ও মাদরাসার ১৪০৯ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৯০ শিক্ষককে , টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, ১৪০৯ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ২৩৮ জন, চট্টগ্রাম ৭৪, কুমিল্লা ১৬০ জন, ঢাকা ৯৯ জন, খুলনা ২৬৯ জন, ময়মনসিংহ ১৭৪ জন, রাজশাহীত ২১৩ জন, রংপুরে ৯৯ জন এবং সিলেট অঞ্চলে ২৭ জন।
এমপিও কমিটির সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন উপসচিব ও সিনিয়র সহকারি সচিব ও অধিদপ্তরের দুজন পরিচালক ও উপপরিচালক, মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা।
বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার ৯০ জন শিক্ষক-কর্মচারীকে টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরের অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা সভাপতিত্ব করেন।
অন্যদিকে টাইমস্কেল প্রাপ্ত ৯০ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬ জন, চট্টগ্রাম ৪৫ জন, কুমিল্লা ৫ জন, ঢাকা ৭ জন, খুলনা ৪ জন, ময়মনসিংহ ১১ জন এবং রংপুর অঞ্চলে ১২ জন।
সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.