নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পেয়েই গণসংযোগে মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মামুন।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে লড়াই করবেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন।
তিনি তার নির্বাচনীয় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বিভিন্ন হাটবাজারে,পাড়া মহল্লায় ও মোড়ে মোড়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছে।প্রতীক পেয়ে মামুনুর রশীদ মামুন বলেন, আমি হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার আমার জনপ্রিয়তা আছে বলেই নির্বাচনে অংশ নিয়েছি।
তাছাড়া বাহাদুরপুর ইউনিয়নের মানুষ আমাকে চেনেন এবং আমার সম্পর্কে যথেষ্ট জানেন। আমি প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছি। আমি আশাবাদী ভোটারদের দোয়া ও পূর্ণ সমর্থন আমার প্রতি আছে। নির্বাচিত হলে অত্র ইউনিয়নকে সন্ত্রাস-জঙ্গিবাদ মাদক এবং বাল্যবিবাহ মুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন পরিষদ উপহার দিতে সক্ষম হব।
তিনি আরো বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস যে এই ইউনিয়নের জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
You must be logged in to post a comment.