রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর বলেছেন শিক্ষা মানুষকে শক্তি যোগায় । শিক্ষিত ছেলে মেয়েদের সম্মান করে লোকজন। একটি লক্ষ্য নিয়ে এগুতে হবে সবাইকে।
বিসিএস সহ অফিস আদালত ব্যাংক সব জায়গাতে ভালো করছে মেয়েরা। প্রতিটি বাবা মা স্বপ্ন দ্যাখে তাঁর ছেলে মেয়েরা এগিয়ে যাবে।
ধর্মের কোথাও লেখা নেই মেয়েরা শিক্ষা নিতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে কাজ করে চলেছে। মেয়েরা শিক্ষিত হলে তাঁরা নিযাঁতিত হবে না।
শনিবার সকাল ১০টায় নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা উচচ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃত্যগোষ্টিীর ১৫ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ, ডিডিএলডি উত্তম কুমার রায়, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান, প্রধান শিক্ষক সুরেশ সিংহ,জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক নাজমুল হক।
পরে বিভাগীয় কমিশনার উপজেলার মিঠাপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন এবং আশ্রায়নে বসবাসরত লোকজনদের খোজ খবর নেন। পরে তিনি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে যান।
You must be logged in to post a comment.