বাদপুকুরিয়া এস গনপাঠাগারে বই দেওয়ার আশ্বাস দিলেন চেয়ারম্যান

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সদর
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১১:০৮ অপরাহ্ন
বাদপুকুরিয়া এস গনপাঠাগারে বই দেওয়ার আশ্বাস দিলেন চেয়ারম্যান

ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আলাউদ্দিন আল-মামুন “বাদপুকুরিয়া এস.গনপাঠাগার” দেখতে আসেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা রাতে “বাদপুকুরিয়া এস.গনপাঠাগার” দেখতে আসেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন “বাদপুকুরিয়া এস.গনপাঠাগার” সম্মন্ধে।

তিনি বলেন, সমাজ বা গ্রামের যুবসমাজ যেন এই “বাদপুকুরিয়া এস গনপাঠাগার” থেকে বিভিন্ন লেখকের লেখা বই পড়ে মাদকের মরণ থাবা ও ফেসবুক ইন্টারনেটসহ বিভিন্ন গেমসের খাদে পড়া থেকে বাঁচতে পারে সেজন্যই এই পাঠাগারটি হইতোবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সেই দোয়া বা শুভকামনা করেন।

তিনি এই গনপাঠাগারে বেশ কিছু বই উপহার দিবেন বলেও জানান তিনও। সে সময় উপস্থিত ছিলেন হাজী আবু হানিফ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ