শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী শাহিন আলমকে (২১) গ্রেফতার করেছে থানা পুলিশ।
১০ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। শাহিন উপজেলার সুঘাট ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। সে ট্রলি চালক শহিদুল হত্যাকান্ডের মূল নায়ক বলে পুলিশ জানিয়েছেন।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বগুড়া সরকারি শাহ সুলতান বিশ^ বিদ্যালয় কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র শাহিন আলম পরকিয়া প্রেমের সম্পর্ক হয় একই এলাকার ট্রলি চালক শহিদুল ইসলামের স্ত্রী সালমা’র সাথে। এ প্রেমের সম্পর্কের বাঁধা দেয়ায় কৌশলে একই গ্রামের ট্রলি চালক শহিদুল ইসলামকে হত্যা করে নদীর পানিতে ডুবে রাখে। এরপর শাহীন কয়েক দিন যাবত পলাতক ছিল। থানা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে শহিদুলের লাশ উদ্ধার হওয়ার পর পুলিশ শাহিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এরপ্রেক্ষিতে গোপন সংবাদের ১০ জানুয়ারি শুক্রবার মধ্যরাতে শাহিন আলমকে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, হত্যা মামলার ১ নং আসামী শাহিন আলম ও নিহতের স্ত্রী সালমাসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
You must be logged in to post a comment.