বগুড়া শেরপুরে কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় বাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৪ অপরাহ্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়া শেরপুরের ছোট ফুলবাড়ি গ্রামে কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় গৃহবধুকে মারধর ও বাড়ি ভাংচুর করার ঘটনায়  ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ইব্রাহিম হোসেন (৩৬) সহ ৪ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের ছোট ফুলবাড়ি গ্রামের মৃত আবেসের ছেলে ইব্রাহিম দীর্ঘদিন ধরে একই গ্রামের দুলু শেখের স্ত্রী দুই সন্তানের জননী রঞ্জনা(২৬)কে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ওই গৃহবধু বাড়ির পাশে দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে গেলে সুযোগ বুঝে লম্পট ইব্রাহিম তাকে জোরপূর্বক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় গৃহবধু চিৎকার দিলে তার পিতা রমজান আলী এগিয়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও মারধর করে। এ ঘটনায় রাতেই শেরপুর থানায় ওই গৃহবধু রঞ্জনা বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযোগের কথা জানতে পেরে ইব্রাহিম হোসেন ওই গৃহবধুকে অপহরণের জন্য রাত ১০টার দিকে উপজেলা শহরের উত্তর সাহাপাড়া থেকে লোকজন ভাড়া করে নিয়ে যায়। সন্ত্রাসীদের যাওয়া দেখে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে সন্ত্রাসী বাহিনী বাড়িঘর ভাংচুর করে এবং বাড়ি ঘেরাও করে রাখে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযোগের কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই তারা পালিয়ে যায়। তবে নজরুল ও ইব্রাহিমকে আটক করতে পুলিশ মাঠে রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ