বগুড়া প্রতিনিধি ।।
বগুড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৫শ’ পিস ইয়াবাসহ রফিকুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সে মাদক সম্রাট। ঐ অভিযানে তাকেসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
১২ই ফেব্রুয়ারী’১৯ মঙ্গলবার সদর থানার ওসি এসএম বদিউজ্জামানের নেতৃত্বে ঐ অভিযান চালনো হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
এর আগের দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত চব্বিশ ঘন্টায় বগুড়া সদর হতে ৪০ ব্যক্তিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। তারা সবাই মাদক ব্যবসায়ী। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনকে মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। তার কাছ হতে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বাকি ৩৯ জনের কাছ হতে ৫৫০ পিস ইয়াবা, ৬১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা এবং নেশাজাতীয় ৩শ’ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা অন্যদৃষ্টিকে জানান, ‘বগুড়ার চলমান মাদকবিরোধী অভিযান আরো জোরদার হয়েছে। তবে শেষ মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়া পর্যন্ত এই মাদকবিরোধী অভিযান চলবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.