মুক্তার শেখ, বগুড়া প্রতিনিধি ॥
বগুড়া থিয়েটারের সভাপতি ও গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচ আজম খানকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানালো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়াসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে এএইচ আজম খানের মরদেহ নেয়া হয়। শদীদ মিনার প্রাঙ্গনজুড়ে এ সময় শোকের ছায়া নেমে আসে। পরে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, সংশপ্তক থিয়েটার, থিয়েটার আইডিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়া, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কাহালু থিয়েটার, বগুড়ার জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী, নান্দনিক নাট্যদল, বাংলার মুখ জেলা শাখা, বাঙময় আবৃত্তি চক্র, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠী, অনিবার্ন সাংস্কৃতিক সংগঠন, জাতীয় কবিতা পরিষদ বগুড়া জেলা শাখা, অ আ সাহিত্য সংসদ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া, আমরা ক’জন শিল্পী গোষ্ঠী, উচ্চারণ একাডেমী, নন্দন শিল্পী গোষ্ঠী, শিল্প কানন, গীতিচর্চা সঙ্গীতালয়, বগুড়া নাট্যদল, বগুড়া লেখক পরিষদ, শব্দকথন সাহিত্য আসর, ধৈবত সঙ্গীত একাডেমী, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া বাউল গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তার মৃত্যুতে বগুড়া থিয়েটার সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, এবং জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ আলিম এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.