বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় বৃদ্ধ গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:১২ অপরাহ্ন

বগুড়া প্রতিনিধি ॥

বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম শ্রেণীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এক লম্পট বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোঃ সোলেমান আলী ওরফে গেদা সেখকে (৬৫)।

উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় স্থানীয় মহিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুটির মা মোছাঃ বিউটি বেগম বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে আশরাফ আলীর প্রথম শ্রেনীতে পড়ুয়া শিশু মেয়ে নিজ বাড়ী থেকে গত রোববার গত ১০ফেব্রুয়ারি বিকেলে একই এলাকার একটি মক্তব খানায় পড়তে যাচ্ছিল।  এসময় প্রতিবেশি বৃদ্ধ লম্পট সোলেমান শিশুটিকে কৌশলে সদাই খাওয়ার টাকা দেয়ার কথা বলে তার লিচু বাগানে নিয়ে যায়।  এমনকি ওই শিশুকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে ওই বৃদ্ধ লম্পট সটকে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেরপুর থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই লম্পট বৃদ্ধকে গ্রেফতার করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ