শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ৬ বোতল ফেন্সিডিলসহ ছাত্রলীগ-যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ২৬ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালফা-শৈল্যাপাড়াগামী কাঁচার রাস্তার একটি ব্রীজের উপরে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আতিক হোসেন ও এএসআই জামান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন(২৮), রাসেল মাহমুদ(৩০) ও জাহাঙ্গীর হোসেন(৩০) আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন শেরপুর শহরের উলিপুরপাড়ার আব্দুস সালামের ছেলে ও বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, রাসেল মাহমুদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত ওবাইদুল ইসলামের ছেলে ও একই ইউনিয়নের যুবদল নেতা এবং অপর সহযোগী জাহাঙ্গীর হোসেন শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বলে থানা পুলিশ জানিয়েছেন।
এ ঘটনায় ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রির অপরাধে থানার এসআই আতিক হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয় আইনে মামলা দায়ের হয়েছে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.