শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শেরপুর উপজেলায় ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগদের পর নতুন ভোটার বেড়েছে ১৬ হাজার ৭শ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৭ হাজার ৯শ ৫৩ জন আর মহিলা ভোটার বেড়েছে ৮ হাজার ৮শ ৩৩ জন।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগদ কার্যক্রম পরিচালিত হয়। এতে নতুন করে ১৬ হাজার ৭শ ৮৬ জন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। যাদের তালিকা গত ২০ জানুয়ারী নির্বাচন অফিস, সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় প্রকাশ করা হয়েছে।
নির্বাচন অফিস সুত্রে আরো জানা গেছে, বর্তমানে শেরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ১শ ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮শ ৭৩ জন আর মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ২শ ৯৩ জন। ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগদের সময় নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত্যুজনিত কারণে ৩ হাজার ৪শ ৫ জনের নাম কর্তন করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকায় কারও আপত্তি থাকলে তা আগামী ৫ ফেব্রুয়ারী ২০২০ তারিখের মধ্যে নির্বাচন অফিসকে জানাতে হবে।
You must be logged in to post a comment.