বগুড়ার শেরপুরে টাস্কফোর্সের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৬:৫৯ অপরাহ্ন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি।।

করোনা ভাইরাস প্রতিরোধের জনসচেতনামুলক কর্মকান্ডের অংশ হিসেবে টাস্কফোর্সের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে আটক করা হয়েছে।

২৮ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনটমোড় এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে অংশ গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ও থানার অন্যান্য পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে যাতে কেউ বাহিরে অহেতুক ঘোরাফেরা করতে না পারে, বিভিন্ন পরিবহনে যাত্রি বহন করতে না পারে এবং লকডাউন বিধি ভঙ্গ না করে সেজন্য শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় ঢাকা থেকে বিভিন্ন পরিবহন যাত্রী বহন করায়, মোটরসাইকেলে একের অধিক আরোহী নিয়ে চলাচল, মুখে মাস্ক ব্যবহার না করা ও বাড়িতে না থেকে অহেতুক রাস্তায় ঘোরাফেরা করায় ৫১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও একটি ট্রাকের (ঢাকা মোট্টো ট ২০-৪৭৩৫) চালক নঁওগা জেলার মহাদেবপুর উপজেলার চৌবাশিয়া গ্রামের সোলায়মানের ছেলে আব্দুল কুদ্দুস (৩২) কে গাঁজাসহ আটক করা হয়।

এ ব্যাপারে টাস্কফোর্সের নেতৃত্বদানকারী শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ