বাদশা আলম, শেরপুর বগুড়া ।।
বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দির্ঘদিন ধরে শুন্য থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ উপজেলায় মোট ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৪৯ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই । ভারাপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোন ভাবে জোড়াতালি দিয়ে চলছে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সর্বমোট ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অবসরজনিত কারণে ১৯টি এবং মামলা জনিত কারণে ১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নেই। সহকারি শিক্ষকেরা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে রয়েছেন ১৪ টি বিদ্যালয়ে। আর ২য় ও ৩য় ধাপে জাতীয়করণকৃত ১৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়নি ফলে সহকারি শিক্ষকেরাই ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা বাস্তবায়ন অনেকটাই ব্যাহত হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন গত ৩ ডিসেম্বর ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুন্য পদে বদলির জন্য নোটিশ জারী করেছেন। বিদ্যালয়গুলো হলো- সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতুঁলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,সদর হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়লা জুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচঁদেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কহিতকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমলা সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকধলী চককল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়দৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আম্বইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মামলাজনিত কারণে বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এখনো নিয়োগ হয়নি। এছাড়া ২০১৮ সালের ২৮ জুন তারিখে বিরাকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশগ্রাম, বিশ্বা, রামেশ্বরপুর, বিনোদপুর, চৌবাড়ীয়া, বেলগাড়ী জেডপিজি, করিমপুর তেঘরী, বেওড়াপাড়া, শ্যামনগর, ভস্তা, জামুর ও সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন ১৪ জন শিক্ষক।
এছাড়া দ্বিতীয়ধাপে জাতীয়করণকৃত বিলজয়সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ররোয়া আর্জিনা হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপাহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভায়রা-পালাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলাগাড়ী, বরিতলী, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশশিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয়ধাপে জাতীয়করণকৃত আড়ংশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকখাগা, দারুগ্রাম ও চোমরপাথালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ জাতীয়করণ না হওয়ায় সহকারি প্রধান শিক্ষকরাই এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকারস কারনে ওইসব বিদ্যালয়ে সহকারি শিক্ষকরাই দায়িত্বে করছেন। তাছাড়া মামলা জনিত কারণে কিছু সমস্যা রয়েছে। তরে এই সমস্যা সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
You must be logged in to post a comment.