বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ৮:১২ পূর্বাহ্ন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরে আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ২০১৯-২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর খাদ্য গুদাম চত্বরে এ চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্জামাল সিরাজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমির হামজা, আনছার ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম উপজেলা চাউল কল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শেরপুরের ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, মির্জাপুরের ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুকুল টুডু সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ আমন মৌসুমে উপজেলার চুক্তিবদ্ধ ২৪১জন মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল ৩৬ টাকা দরে ৪হাজার ৯৯৩ মেট্রিকটন ও ৩৫ টাকা দরে ৩১৫ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ