বগুড়ার শেরপুরের ওসি হুমায়ুন কবীর প্রমান করলেন মানবতাই আসল ধর্ম

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ৭:১২ অপরাহ্ন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি ।।

আছমত উল্লাহ প্রামানিক, বয়স ১০৫ বছর। বয়সে ভারে চলার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। তাইতো ভ্যানে চড়ে থানায় এসেছে কিন্তু ভ্যান থেকে নেমে ওসি সাহেবের রুমে যেতে পারেছে না। ওসি তখন তার কক্ষে বসে থানায় সেবা নিতে আসা লোকজনদের সমস্যা নিয়ে কথা নিয়ে আলোচনা ব্যস্ত।

হঠাৎ তার চোখ আটকে যায় সিসি টিভির মনিটরে । দেখলেন এক বৃদ্ধ ভ্যান থেকে নেমে আসতে পারছেন না। তাইতো তার মানবতা জেগে উঠলো। রুমে থাকা সকলকে বসিয়ে রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন ওই বৃদ্ধের কাছে। সত্য কথা বলতে মানবতাই আসল ধর্ম। সেবা করার মানসিকতা থাকলে যে কোন অবস্থাতেই করা যায়। তারই প্রমান দিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর। ঘটনাটি ঘটেছে  ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টা বগুড়ার শেরপুর থানায়।

উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে আছমত উল্লাহ প্রামানিক (১০৫) তার ছেলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দিতে এসেছিলেন থানায়।

অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর তার সব কাজ বাদ দিয়ে অভিযোগটি আমলে নিয়ে শেরপুর থানার এএসআই মো. সবুজ মিয়াকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এবং আশ্বাস দেন আজকের দিনের মধ্যেই তার সমস্যার সমাধান করা হবে। ওসি’র এমন মহানুভবতা দেখে আশ্বস্ত হয়ে খুশিতে বাড়ি চলে যান ওই বৃদ্ধ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ