দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার একটি পুকুর থেকে ১৩ এপ্রিল শনিবার বিকালে ৭৬৫রা উন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালোড়া বাজারে করিম ডায়াগনস্টিক এন্ড জেনারেল হসপিটালের উত্তর পার্শ্বে ভবন বর্ধিত করার লক্ষ্যে হসপিটালের মালিক ভবনের পার্শ্বের পুকুর শুকিয়ে দিয়ে কলাম নির্মানের লক্ষ্যে ব্যচ কাটা শুরু করেন। ব্যচ কাটার সময় দুপুরে নির্মান কাজের শ্রমিক গুলিগুলো দেখতে পেয়ে হসপিটালের মালিক ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টুকে জানায়। তিনি তাৎক্ষনিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে ৩ধরনের ৭৬৫রাউন্ড গুলি ও ৩৪পিচ চার্জার উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ৩ধরনের ৭৬৫রাউন্ড গুলি ও ৩৪পিচ চার্জার উদ্ধার কথা নিশ্চিত করে বলেন, উদ্ধার অভিযান বৃষ্টির কারণে পুরোপুরি সমাপ্ত করা যায়নি। আগামীকাল জমা হওয়া পানি নিস্কাশন করে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
You must be logged in to post a comment.