ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ৩৮তম ওফাত দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি।।

বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারী) ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৩৮তম ওফাত দিবস পালিত হয়।

এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে মঙ্গলবার জিকির, সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ। এছাড়া ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। দোয়ার মাহফিলে এপার বাংলা ও ওপার বাংলার মুসলিম উম্মাহ, অসংখ্য মুরীদ ও ভক্ত আশেকানদের জন্য দোয়া কামনা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ঝিনাইদহ শহরে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। ন’হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে এক বানীতে বলেছেন, দাদা হুজুর কেবলা প্রবর্তিত সিলসিলা কেয়মত পর্যন্ত কায়েম থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ