ফুরফুরা দরবার শরীফে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ঈছালে সওয়াব শুরু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ১০:১২ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) প্রবর্তিত ঐতিহাসিক বার্ষিক ঈছালে সওয়াব বুধবার সন্ধ্যায় দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে।

ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখে প্রতি বছর ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে এই ঈছালে সওয়াব অনুষ্ঠিত হয়। এপার বাংলা ও ওপার বাংলাসহ দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ও মুরীদান এই ইছালে সওয়াবে যোগদান করে অশেষ নেকী হাসিল করে থাকেন।

আগামী রোববার ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এই ইছালে সওয়াব শেষ হবে। ন’হুজুর কেবলা (রহ) এঁর পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাহ সিদ্দিকী (রহ) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকিরীণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা জবিহহুল্লাহ সিদ্দিকী এ উপলক্ষ্যে এক বানীতে উল্লেখ করেন, দাদা হুজুর কেবলা (রহঃ) এঁর এই ঐতিহাসিক বার্ষিক ঈছালে সওয়াবে লাখ লাখ মানুষ গোনাহ মাফের জন্য এসে থাকেন। এই ঈসালে সওয়াব খুবই মুবারকপুর্ন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ