ফল পুনঃনিরীক্ষণে ৮টি শিক্ষাবোর্ডে ৩২৯১শিক্ষার্থীর নম্বর পরিবর্তন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ৮:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে ৮শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অনেকে শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার পাশপাাশি ফেল থেকে পাসের ঘটনা ঘটেছে। এরমধ্যে ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীর রয়েছে। বোর্ডগুলোর প্রাপ্ত তথ্য মতে, চলতি বছর ৮টি শিক্ষাবোর্ডে প্রায় ৩২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খাতার দেখার শিক্ষকদের অনিহা, অবহেলা বাড়ার কারণে প্রতি বছর খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে অন্যান্য বছরের তুলনায় খাতা চ্যালেঞ্জ করার পরিমাণ বাড়ালেও এবার ফল পরিবর্তনের সংখ্যা কমেছে। এজন্য এবার মডেল পদ্ধতিতে খাতা দেখায় ভুলের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে বলে জানান বোর্ড কর্মকর্তারা।

বোর্ড কর্মকর্তারা বলছেন, পুননিরীক্ষণে সাধারণত মোট ৪টি দিক দেখা হয়। এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কী না, এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কিনা। এসব বিষয় পরী¶া করেই পুনঃনিরী¶ার ফল দেয়া হয়েছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। তার মানে কোন শিক্ষার্থীর খাতা পুর্নরায় মূল্যায়ণ হয় না।

১০টি বোর্ডে ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল যাচাই করে জানা গেছে, সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে মোট ১ হাজার ৯৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে যারমধ্যে ফেল করে পাস করেছে ৫৪০ নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন। চট্টগ্রাম বোর্ডে ৪০৯ জনের ফল পরিবর্তন হয়েছে এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন, ফেল থেকে পাস করেছে ৭৩ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৩৬২ জনের ফল পরিবর্তন হয়েছে এরমধ্যে ফল থেকে পাস করেছে ২৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬২জন। সিলেট বোর্ডে মোট ৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে এরমধ্যে ফেল থেকে পাস করেছে ১৭জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫জন। কুমিল্লা বোর্ডে মোট ২৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে এরমধ্যে ফেল থেকে পাস করেছে ৬৪ জন ও নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। বরিশাল শিক্ষাবোর্ডে মোট ১৮ জনের ফল পরিবর্তন হয়েছে, এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২জন, তবে ফেল থেকে নতুন করে কোন শিক্ষার্থী পাস করেনি। যশোর বোর্ডে মোট ১০৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে পাস করেছে ৪১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। মাদরাসা শিক্ষাবোর্ডে মোট ফল পরিবর্তন হয়েছে ৭২জন পরী¶ার্থীর এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ১৯জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ শি¶ার্থী।

এ ব্যাপারে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, পরীক্ষকদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করবো। বোর্ডে থেকে উত্তপত্র মূল্যায়নে উদাসীন শিক্ষকদের কালো তালিকাভুক্ত করা হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ