খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাটের পালেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুই চালক নিহত হয়েছে।
রবিবার ১ মে রবিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে বাসে থাকা শিশুটির মা বাবাসহ আরো চারজন।
মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, আজ সকাল ৮টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন ফকিরহাটের পালেরহাট নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মূখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন : চাঁদপুরের হাজীগঞ্জের ৪০ গ্রামে ঈদ উদযাপন
এতে ঘটনাস্থলে বাসচালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আবদুল্লাহ শেখ (৪১), ট্রাকচালক বাগেরহাট সদরের জালাল হাওলাদার (৪০) ও বাসযাত্রী টাঙ্গাইল জেলার মানিকগঞ্জের মাসুদ শেখের দুই বছরের শিশুপুত্র আয়ান শেখ নিহত হন।
এ সময় শিশুটির পিতা-মাতাসহ আরো চারজন আহত হয়। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফকিরহাট মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেবার পর সকাল দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয় খুলনা মাওয়া মহাসড়কে
You must be logged in to post a comment.