প্রিয়াঙ্কাকে বিয়ের আগে কেন কেঁদেছিলেন নিক?

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৬ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের ৪ দিন আগে কান্নায় ভেঙে পড়েন তার স্বামী নিক জোনাস। এমনটাই বলছে তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে খারাপ কিছু নয়, দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার শেষ দৃশ্যে স্ত্রীর অসাধারণ অভিনয় দেখেই এমন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নিক।

ছবির শুটিংয়ের শেষ দিনের অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া জানান, এটায় আমি খুবই মজা পেয়েছিলাম। কারণ আমার বিয়ের চার দিন আগে পর্যন্তও আমি ওই সিনেমার শ্যুটিং করছিলাম। নায়িকা যোগ করেন, “নিজের স্বামীকে কাঁদিয়ে দিয়েছি আমি। দৃশ্যটা খুবই ভাল হয়েছিল তার মানে। দৃশ্যটা খুবই মিষ্টি ছিল।”
প্রসঙ্গত, আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে দ্য স্কাই ইজ পিঙ্ক। ছবিটির পরিচালনা করছেন সোনালী বোস। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ