প্রিয়াংকার বাড়িতে রমরমা দেহব্যবসা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন
QUANTICO - "Lipstick" - The new CIA recruits begin running counter-surveillance exercises at The Farm while Alex and Ryan navigate their new relationship with each other. In the future, Ryan and Raina try to disrupt the terrorists' plan to blend in with hostages while trust becomes a deadly weapon, as not everyone is who they seem to be, on "Quantico," airing SUNDAY, OCTOBER 2 (10:00-11:00 p.m. EDT), on the ABC Television Network. (ABC/Jonathan Wenk) PRIYANKA CHOPRA

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে! সেই বাড়িটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া এবং তার কাছ থেকেই বাড়িটি ভাড়া নেয়া হয়েছিল।

শুধু তাই নয়, সেখানে বেশ কয়েকবার তিনি গিয়েছেন বলেও জানা গেছে। তবে বলাই বাহুল্য যে এই অবৈধ ব্যবসার কিছুই জানতেন না প্রিয়াংকা। তবে এ বিষয়ে প্রিয়াংকা চোপড়ার কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ের ওই বাড়িতে চলতি মাসের প্রথম সপ্তাহে অভিযান চালিয়ে ৩ নারীকে আটক করেছে পুলিশ। মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানিক সোনি নামে এক ব্যক্তি স্পা সেন্টার খুলেছিলেন প্রিয়াংকা চোপড়ার ওই বাড়িতে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে স্পার নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া যায়।

প্রিয়াংকার মায়ের একটি ক্লিনিক আছে ওই ভবনেই। ভবনটির একটি তলার ৩ হাজার বর্গফুটের মালিক প্রিয়াংকা। ওই স্পা সেন্টারটি উদ্বোধনের দিন প্রিয়াংকার মা এবং ভাই সিদ্ধার্থ উপস্থিত ছিলেন। জনপ্রিয় এই নায়িকা বিশেষ উপলক্ষে বেশ কয়েকবার ওই স্পা সেন্টারেও গিয়েছেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ