সলঙ্গা(সিরাজগঞ্জ)থেকে ফারুক আহমেদ।।
১১ নভেম্বর সোমবার দুপুর ২ টার সময় সলঙ্গা হাটে বেড়াতে এসে। হঠাৎ সিরাজগঞ্জের সলঙ্গা হাটের প্রধান প্রবেশ দ্বার গেট সংলগ্ন রাস্তায় চোখে পড়লো একটি ঘোড়ার গাড়ী দাড়িয়ে আছে।
হাটতে হাটতে এগিয়ে গেলাম গাড়ীর কাছে। চালককে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, উত্তরে বললো শাহজাদপুর উপজেলা আঙ্গারু গ্রামে। আরো জিজ্ঞাসা করলাম আপনাদের ওখানে কি এখনো বাহন হিসেবে ঘোরগাড়ীর প্রচলন রয়েছে? উত্তরে বলল চলে কিন্তু সামান্য। তবে কৌতহল বসে ঘোর গাড়ীর এখনো কথাও কথাও চলেআসছে।
আমিও কৌতহল ভরে ঘোরগাড়ীর ছবি তুলে রাখলাম। সেও আনন্দের সাথে ক্যামেরার সামনে প্রস্ততি নিয়ে বসলো। ছবি তুললাম দেখে মনে হলো সে খুব খুশি হয়েছে। কথায় কথায় বললাম দিনে কত টাকা আয় হয়। বলর, ৫০০ থেকে ১০০০ টাকা পযন্ত। সে আরো জানালো বেশির ভাগ লোকই সখের বসে এই টমটমে ওঠে। শুদ্র ভদ্র নারী পুরুষ সবাই সখ কত্ন এই টমটমে চড়ে। তাই আমরা কখনো বসে থাকি না।
প্রায় সব সময়ই যাত্রী পাই। তারা উচ্ছ্বাস ভরে বললো যতদিন বেঁচে আছি ততদিন এই টমটম চালিয়েই যেতে চাই। যেন প্রাচীন ঐতিহ্য একেবারে বিলিন হয়ে না যায়।
You must be logged in to post a comment.