প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা যুবলীগের পথ শিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

মহসিন মোল্যা,মাগুরা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৬ অপরাহ্ন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ৪ দিনব্যাপী গৃহীত কর্মসূচীর ২য় দিনে মাগুরা শহরের কোভিড ১৯ হটলাইন টিমের কার্যালয়ে আজ ২৬ সেপ্টেম্বর বুধবার বিকালে ৩ শতাধিক পথ শিশু ও অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন, জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাকি বিল্লাহ সান্টু, মনিরুল ইসলাম, হটলাইন টিমের সদস্য সাক্ষর, রবিন সহ আরো অনেকেই।

এ সময় মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ৪ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বাদ জুম্মা দোয়া মাহফিল, আজ পথ শিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচী এবং পরের দিন দোয়া, আলোচনা সভা ও জননেত্রী শেখ হাসিনার জীবনীর উপর প্রামান্য চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ