প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান হুমায়ুনউর রশীদ মুহিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মে, ২০২০, ৭:৩৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেছেন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনউর রশীদ মুহিত।

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার বিতরণ করা হয়

আজ ২ মে শনিবার সকালে নাকোল ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ১১৬২ জন কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

উপহার বিতরণকালে হুমায়ুনউর রশীদ মুহিত বলেন, প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি। এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না। সবার কাছে একটিই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ