প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ৮:১৯ অপরাহ্ন

এস. এইচ, পাবনা প্রতিনিধি।।  

পাবনার সাঁথিয়ায় প্রতারণা মামলায় ২ বছর সাজাপ্রাপ্ত পলাতক সেচ্ছাসেবকলীগ নেতা ছাবির বিশ্বাসকে (৪২) গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ।

ছাব্বির বিশ্বাস উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত রিয়াজবিশ্বাসের ছেলে ও আর/আতাইকুলা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জানান জানান, তার বিরুদ্ধে ২০১৪ সালে সিরাজগঞ্জজেলার উল্লাপাড়া থানায় একটি প্রতারণার মামলা হয়। মামলা নং৭৬/২০১৪। ২০১৬ সালে বিজ্ঞ আদালতের রায়ে তার ২ বছর সাজা হয়। এতদিন সে পলাতক ছিল। শনিবার রাতে তাকে আতাইকুলা বাজার থেকে গ্রেফতার করা হয় এবং রোববার তাকে আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ