ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর নিয়ামতপুরে প্রচার-প্রচারণা ও গণসংযোগে মুখরিত উপজেলার প্রত্যক হাটবাজার ও পাড়া-মহল্লা।
নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবাইদুল হক। নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রমে দিন রাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। করছেন উঠান বৈঠক ও গণসংযোগ। উঠান বৈঠকগুলো পরিণত হচ্ছে জনসভায়।
উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রার্থীকে বিজয় করতে কাজ করে যাচ্ছেন। প্রতিটি উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন। নারী পুরুষ সমান তালে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নারী পুরুষের ভালোবাসায় নৌকা প্রার্থীর উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ওবাইদুল হক ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত।
তিনি ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় ব্যাপক উন্নয়নমূল কাজ করেছেন। তিনি ভাবিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিন ও উজ্জীবিত হয়েছে। তাই নৌকাকে বিজয় করতে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিটি ভোটারের কাছে লিফলেট ও সরকারের উন্নয়নমূলক প্রচারণা তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইছেন। বৃহস্পতিবার দিনভর আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ,বাদমালঞ্চি,গাবতলী বাজার,ময়া কুড়ি, রাউতাড়া,ঠকঠকি ও ভাবিচা স্কুল মাঠ সহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। নৌকার প্রার্থী ওবাইদুল হক বলেন, দেশনেত্রী মমতাময়ী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো।
ইউনিয়ন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সবাই নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। দলমত নির্বিশেষে ভাবিচা ইউনিয়নকে উন্নয়নের মধ্য দিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলে চাই। আগামী ৩১ জানুয়ারি নৌকা প্রতীককে ভাবিচা ইউনিয়নবাসী বিপুল ভোটে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের নৌকাকে বিজয়ী করবে।
তিনি আরোও বলেন, সাধারণ ভোটারদের কাছে আমার অনুরোধ, ৩১ জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মূল্যবান ভোটটি উন্নয়নের মার্কা নৌকার প্রতীকে দিবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। আমি অত্র এলাকার সন্তান নৌকা প্রতীক জয়ী হলে আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
You must be logged in to post a comment.