পোরশা সীমান্তে  বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৮ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে।

আটকৃত ব্যাক্তি হলো উপজেলার বালাশহিদ গ্রামের নুর বক্সের ছেলে ছলেমান (৩০)।

রবিবার ৯২ ডিসেম্বর) ভোরে ছলেমানকে ২২৯নং পিলারের ভারতের অভ্যন্তরে হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। ছলেমান ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে পোরশা ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আশিকুর রহমান অন্যদৃষ্টির কাছে  ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃত ব্যক্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে চিঠির কোন উত্তর পাওয়া যায়নি বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ