পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৫ অপরাহ্ন
বৃহস্পতিবার ভোরে ২৩১ (৮এস) নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫শ’ গজ ভেতরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যায়....

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এক বাংলাদেশীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলো উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান (২৬)।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে কয়েকজনের একটি দল ভারতের ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে ২৩১ (৮এস) নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫শ’ গজ ভেতরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ১৬বিজিবি নিতপুর ক্যাম্প সুবেদার আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অবগত হয়েছি এবং ক্যাদারীপাড়া ক্যাম্পের সাথে যোগাযোগ করা হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ