পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৭ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এক বাংলাদেশীকে আটক করেছে।  আটককৃত ব্যাক্তি হলো উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃতু আবু তালেবের ছেলে মিজানুর রহমান (২৬)।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১২ ডিসেম্বর) রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে ২৩১(৮এস) নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫০০গজ অভ্যন্তরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা গরু সহ তাকে আটক করে নিয়ে যায়। এসময় অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ১৬বিজিবি নিতপুর ক্যাম্প সুবেদার আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অবগত হয়েছি এবং ক্যাদারীপাড়া ক্যাম্পের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ