পোরশা মাদ্রাসার সাইখুল হাদিসকে লঞ্চিত করার প্রতিবাদে সড়ক অবরোধ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ২:৫৪ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ)।।

নওগাঁর পোরশা জামিয়া আল-আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার সাইখুল হাদিস মাও: আব্দুল্লাহ্ চৌধুরীকে স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি’র কিছু নেতাকর্মী নিতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে লাঞ্চিত করায় তাদের বিচারের দাবিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন মাদ্রাসার সহস্রাধীক ছাত্র-শিক্ষক সড়ক অবরোধ করেন।

সোমবার (২২ অক্টোবর)  সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা শিশা-নিতপুর রাস্তার সুতরইল মোড়ে অবস্থান করে ওই সড়ক অবরোধ করেন। এতে নেতৃত্বদেন সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক মাও: শরিফুদ্দিন চৌধুরী। অবরোধকারীরা বিনা কারনে সাইখুল হাদিস মাও: আব্দুল্লাহ চৌধুরীকে লাঞ্চিত করার ঘটনার সাথে জড়িত স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি’র কিছু নেতাকর্মী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউর রহমান শিমুলকে অবিলম্ভে গ্রেফতারের দাবি জানান।

এসময় অবরোধকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ঘটনার সাথে জড়িতদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। ফলে মাদ্রাসার পরিচালক তাৎক্ষনিক অবরোধ তুলে নেয়ার কথা ঘোষনা করেন। পরে অবরোধকারীরা ঘটনার সাথে জড়িতদের প্রশাসন গ্রেফতার না করলে আজ মঙ্গলবার আবারও সড়ক অবরোধ করবেন বলে ঘোষনা দেন।

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ