নওগাঁর পোরশায় ৫টি চোরাই বাইসাইকেল সহ চোর চক্রের সহযোগী মোস্তাক(৩৭)কে আটক করেছে থানা পুলিশ। আটক মোস্তাক নিতপুর পশ্চিম রঘুনাথপুর হবির মোড়ের ফরুজ উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকে ৫টি বাইসাইকেল সহ তাকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে বাইসাইকেল চোর চক্রের সহযোগী এবং চোরেরা সাইকেল চুরি করে নিয়ে এসে তার বাড়িতে রাখতো বলে তিনি জানান। এ ব্যাপারে থানায় একটি চুরি মামলা হয়েছে। আটক মোস্তাককে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।#
You must be logged in to post a comment.