পোরশায় ২০মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ২:৫০ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশায় ২০মন্ডপে শারদীয় দূর্গপুজার প্রস্ততী প্রায় শেষের পথে। আয়োজকরা প্রতিমা তৈরী ও সাজসজ্জার কাজে ব্যাস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরীর কারিগররা দম ফেলার সময় পাচ্ছেন না। এবছর উপজেলার ছয় ইউনিয়নে ২০মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান। পূজা আগামী ১৫অক্টোবর শুরু হয়ে ১৯অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে জানালেন উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি নিরঞ্জন মাষ্টার।

তিনি আরও জানান, বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ। শুরু হয়েছে রং করার কাজ। সে সাথে শোভা বর্ধনের জন্য পেন্ডেল তৈরী করা হচ্ছে কিছু মন্ডপে। দূর্গোৎসবকে ঘিরে সব মিলিয়ে যেন একটা সাজসাজ রব। এদিকে পূজা সংশ্লিষ্ট এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গঠন করা হয়েছে মনিটরিং সেল। পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন নিয়মিত। এছাড়া পূজা মন্ডপ গুলি গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ জানান, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে নিরাপত্তা সহ সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আর প্রতি বছরের মত এবারও জেলা প্রশাসকের জিআর খাত হতে বরাদ্ধকৃত ৫০০ কেজি করে চাল প্রতিটা মন্ডপের অনুকূলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সংসদ  সদস্য সাধন চন্দ্র মজুমদার তার ব্যাক্তিগত তহবীল থেকে প্রতিটি মন্ডপে ২হাজার টাকা করে প্রদান করেছেন  বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ