বাংলাদেশ স্কাউটস নওগাঁর পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
এতে পদাধীকারবলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজাকে সভাপতি ও হাত উচিয়ে সমর্থনের মাধ্যমে নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক গোলাম রাব্বানীকে সাধারন সম্পাদক এবং চকনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফিজুর রহমানকে যুগ্ম সাধারন সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, নওগাঁ জেলা স্কাউটস এর সম্পাদক সেকেন্দার আলী, প্রধান শিক্ষক সাইদুর রহমান, হারুন অর রশিদ, আব্দুছ সবুর, সুপার আব্দুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।#
You must be logged in to post a comment.