পোরশায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:৩৫ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ ।।

“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে  সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) মোঃ আইউব আলীর সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিস (ক্ষেত্র সহকারী) মোঃ নুরুন্নবী।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক রইচ, সহ-সভাপতি কামরুজ্জান (বাবু), সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, সদস্য আমির উদ্দীন বাবু, আবু রায়হান ও সালাউদ্দীন।

সভায় মৎস চাষে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে কৃষি কর্মকর্তা আইউব আলী বলেন, বাংলাদেশ এখন মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে সক্ষম। এজন্য সঠিক প্রচার ও প্রসারের প্রয়োজন। দেশের উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি হলে মৎস খাতে অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করেন তিনি।

বর্তমানে এ উপজেলায় প্রায় ১হাজার তালিকাভুক্ত মৎসজীবি রয়েছেন বলেও জানান তিনি। এসময় সৎস্য চাষের পদক্ষেপের কথা তুলে ধরে পোরশা উপজেলার সকল পুকুর, নদী-নালা ও খাল-বিলের ছোট ছোট পোনা ও বিভিন্ন ধরনের মা মাছ না ধরা প্রসঙ্গে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ