পোরশায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাবিবুর রহমান হাবিব।

মতবিনিময় কালে ইউএনও পদোন্নতী পেয়ে নতুন কর্মস্থলে যোগদান সহ চাকুরী ক্ষেত্রে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানান এবং মাদক, বাল্যবিবাহ রোধ সহ পোরশা উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা চান।

এসময় প্রেস ক্লাব উপদেষ্ঠা সুলতান আহমেদ, আব্দুল খালেক, কাওছার চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান সরকার বাবু, সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এসাউল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, কোষাধ্যক্ষ হুমায়ন কবির, সদস্য আমির উদ্দিন বাবু, একে আনোয়ার, আবু রাইহান ও সালাউদ্দিন এবং সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ওসিএলএসডি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।#

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ