রবিবার বিকাল ৩ঘটিকায় নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া কেজি স্কুল মাঠে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন থানা ও ইউনিয়ন আওয়ামীলীগ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে প্রাপ্ত কম্বল গুলি থানা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে বিতরণ করা হয়।
অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনার রশিদ উপস্থিত থেকে কম্বল বিতরন শুরু করেন অত্র ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক তোজাম্মেল হক,যুগ্ন সাধারন সম্পাদক আঃ রাকিব,৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক শাহ্জাহান আলম উজ্জল সহ ইউনিয়ন, থানা নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.