পোরশায় রাস্তায় গণছিনতাই

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ৩:৩৮ অপরাহ্ন
প্রতীকী ছবি।

এনামুল হক, পোরশা (নওগাঁ)।।

নওগাঁর পোরশা উপজেলার সোমনগর-বড়গ্রাম রাস্তার মঠপুকুর নামক স্থানে গণছিনতাই হয়েছে। ৫/৬জনের একটি ছিনতাই কারীর দল অস্ত্রের মুখে আটকিয়ে সোমবার রাত ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ৬/৭টি মোটরসাইকেল আটক করে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল না নিলেও আরোহী বাজিনা পুকুর গ্রামের মোস্তাফিজুর রহমান, মজিবুর রহমান ও ছোট কাটনা গ্রামের শরিফুল ইসলাম সহ ১০/১২জনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহিন রেজার কাছে জানতে চাইলে বিষয়টি থানায় কেউ অবগত করেননি বলে জানান। তবে জানালে ব্যবস্থা নিবেন এবং মফস্বলের ওই রাস্তাগুলিতে টহল দেওয়ার ব্যবস্তা করবেন বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ