এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
পোরশায় আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় নিতপুর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম।
এর পূর্বে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকনের পরিচালনায় অনুষ্ঠনে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুবলীগ সহসভাপতি প্রভাষক এনামুল,সহ সভাপতি জোবায়ের হোসেন, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এনামুল হক, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীবৃন্দ।