পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ২:০০ অপরাহ্ন
শনিবার রাত ১২টা ০১মিনিটে উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়....

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা ০১মিনিটে উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়।

দিবসটিতে সকালে উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ নিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পোরশা থানা পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেওয়া মার্চপাস্টে সালাম গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছালাম, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, থানা অফিসার  ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এ সময় কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করা হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ