“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে ।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা মৎস্য বিভাগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের অবগত করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।
সপ্তাহব্যাপী গোটা উপজেলায় প্রচারণা, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, পোরশা উপজেলা প্রেসক্লাবের সভাপতির নির্দেশনায় প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সদস্য সালাউদ্দীন,নাহিদ সহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.