পোরশায় ফেনসিডিলসহ আটক -১

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৩:১০ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর পোরশায় ৫৮বোতল ফেনসিডিলিসহ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জ পশ্চিমপাড়ার মৃত আমজাদ মন্ডলের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের নেতৃত্বে রবিবার রাত ৯টায় অভিযান চালিয়ে উপজেলার কোচন্না গ্রাম থেকে অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মালেক, এএসআই শাহরিয়ার ও এএসআই বাকি তাকে আটক করে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আটকৃত আলম অভিনব কায়দায় শরীরে ফেনসিডিল গুলি নিয়ে বিক্রি করছিল। এসময় তাকে আটক করা হয়।

এব্যাপারে রাতেই থানায় বিশেষ আইনে মামলা হয়েছে এবং আটককৃতকে গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ