পোরশায় প্রেস ক্লাব সদস্যদের সাথে ইউএনও’র মতবিনিময়

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১:০১ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ)।।

নওগাঁর পোরশা উপজেলা প্রেস ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ। মঙ্গলবার সন্ধায় তিনি তার কার্যালয়ে প্রেস ক্লাব সদস্যদের সাথে ওই মতবিনিময় করেন। এসময় তিনি পদোন্নতী পেয়ে নতুন কর্মস্থলে যোগদান সহ চাকুরী ক্ষেত্রে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানান। তিনি মাদক নির্মুল, বাল্যবিবাহ রোধ সহ পোরশা উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতার জন্য বলেন।

এতে প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি কামরুজ্জামান সরকার বাবু, সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এসাউল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, কোষাধ্যক্ষ হুমায়ন কবির, সদস্য আমির উদ্দিন বাবু, একে আনোয়ার, আবু রাইহান ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ