সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ৩৪ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন ঈদ উপহার ঘর। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এর ফলে উপজেলার ৩৪ পরিবার ঈদের আগে উপহারের ঘরে উঠবে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
এসময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#
You must be logged in to post a comment.