এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
নওগাঁর পোরশায় সাব-মার্সিবুল পাম্পের মাধ্যমে পানি সরবরাহের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন নি¤œ পানি স্তর এলাকায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় এটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী এবং জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাতিরপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাওড় ইউপি আওয়ামীলীগের সভাপতি আবু বকর শাহ্। অন্যান্যের মধ্যে ছাওড় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমেদ, সংশ্লিষ্ট ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক শাহ্ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.