পোরশায় ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপনে সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৪০ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগা।।

নওগাঁর পোরশায় আমন ধান ক্ষেতকে মাজরা পোকার আক্রমন থেকে রক্ষা করতে আলোক ফাঁদ স্থাপন বিষয়ে চাষিদের নিয়ে এক সভা শনিবার সন্ধায় অনুষ্ঠিত হয়। উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামের কৃষক সবুর শাহ্র জমিতে ওই সভা শেষে আলোক ফাঁদ স্থাপন করে দেখানো হয় এবং বিভিন্ন পোকামাকড়, রোগ বালাই থেকে কিভাবে ধান রক্ষা যায় এই বিষয়ে  কৃষকদের পরামর্শ ও তাদের মাঝে লিফলেট বিতরন করা হয়।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন, সালাউদ্দিন সারোয়ার ও মিজানুর রহমান, কৃষক মোস্থাফিজুর রহমান, নজরুল ইসলাম সহ অর্ধশতাধীক কৃষক উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ