এনামুল হক, পোরশা, নওগাঁ।।
নওগাঁর পোরশায় শরিফুল ইসলাম নামে এক দরিদ্র কৃষকের ৪৮শতাংশ জমির ধানে কীটনাশক প্রয়োগ করে ঝলসে দিয়েছে দূবৃত্তরা। কীটনাশক প্রয়োগের ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া মৌজার সিংগুড়াপুকুর এলাকায়।
জমির মালিক গাঙ্গুরিয়া গ্রামের মৃতু জান মোহাম্মাদের ছেলে শরিফুল জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া ১০৩৭ ও ১০৩৮ দাগের জমিতে রোপনকৃত আমন ধানে কে বা কাহারা শনিবার দিবাগত রাতে কীটনাশক প্রয়োগ করে। এতে ৪৮শতাংশ জমির সব ধান ঝলসে গেছে। পূর্ব সূত্রতার জের ধরে কেউ এঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন। তবে থানায় সাধারন ডায়েরি করবেন বলে জানান।
You must be logged in to post a comment.